বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জানালায় বসেই কবুল বললেন করোনাক্রান্ত কনে!

এক্সক্লুসিভ ডেস্ক :

প্যাট্রিক দেলগাদো এবং লরেন জিমনেজ-এর বিয়ের সবকিছু ঠিকঠাকই ছিল। বিয়ের ৫ দিন আগেই এলো এক খারাপ খবর। যা তারা কখনোই ভাবতে পারেননি। 

জানা গেল, কনের করোনা হয়েছে। অর্থাৎ লরেন জিমনেজ-এর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে কি বিয়েটা ভেস্তে যাবে? চিন্তিত হয়ে পড়েছিলেন ক্যালিফোর্নিয়া নব-দম্পতি।

লোকজন নিমন্ত্রণ করে ঘটা করে নয়, স্বল্প আয়োজনেই হলো বিয়ে। বাড়ির দোতলার জানালায় বসে কনের পোশাকে বিয়ে সারলেন লরেন জিমনেজ। আর বরবেশে জানালার নিচে দাঁড়িয়েছিলেন প্যাট্রিক দেলগাদো। আর উপর থেকে লরেন বললেন ‘কবুল’।

গত ৪ বছর ধরে সম্পর্কে ছিলেন প্যাট্রিক দেলগাদো এবং লরেন জিমনেজ। তবে বিয়ের আগে এমনটা হবে কেউবা জানতো! মাত্র পরিবার ও বন্ধু মিলিয়ে মাত্র ১০ জনের উপস্থিতিতেই বিয়েটা সম্পন্ন হলো। উপস্থিত সকলেরই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। 

বর প্যাট্রিক দেলগাদো বলেন, “আমি সত্যিই দুঃখ পেয়েছিলাম কারণ আমাদের পরিকল্পনা সমস্ত কিছু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে।” 

অন্যদিকে, নববধূ লরেন জিমনেজের কথায়, “আমি সব সময়ই বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছি। কখনই আশা করিনি যে এমনটা হবে।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১