সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে ৩টি ওয়ার্ডে কৃষকলীগের কর্মী সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩টি (১,২,৩নং ওয়ার্ড) ওয়ার্ডে কৃষকলীগের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরপূর্ব পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুিষ্ঠত হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ নুর মোহাম্মদ জীবন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মাসুদ, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. দুলাল, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন।

কর্মী সম্মেলন শেষে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন- চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930