শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

২৭ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলার ১৯ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ২৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গেল ১৫ নভেম্বর কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলেদের মধ্যে কমলনগর উপজেলার ১২ ও রামগতি উপজেলার সাতজন জেলে রয়েছেন।

এদিকে নিখোঁজ ওই জেলেদের পরিবারে এখন কান্নার মাতম চলছে। প্রিয়জনকে হারিয়ে আহাজারি করছেন পরিবারের সদস্যরা। কেউ আদরের সন্তানকে হারিয়ে, আবার কেউবা প্রিয় স্বামী বা বাবাকে হারিয়ে নির্বাক হয়ে পড়ছেন। তাদের প্রতিদিনের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। শোকার্ত ওই পরিবারগুলোর পাশাপাশি মর্মাহত তাদের প্রতিবেশীরাও।

জানা গেছে, কক্সবাজার এলাকার নজির হোসেন কোম্পানির এফভি রানা’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঞ্জুর মাঝি ১৮ জন জেলে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। ওই দিন ট্রলার মালিকসহ স্বজনদের সঙ্গে জেলেদের মুঠোফোনে কথা হলেও পরদিন থেকে তারা নেটওয়ার্কের বাইরে চলে যান। কিন্তু মাছ শিকার শেষে আট থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে তারা ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফেরেননি। তাদের কারো কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জেলেরা হচ্ছেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাংলাবাজার এলাকার মঞ্জুর মাঝি, কমলনগর উপজেলার চরফলকন এলাকার মো: মোক্তার, একই এলাকার জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, জসিম উদ্দিন, মো. জাফর, তাজুল ইসলাম ও শাহে আলম। অপর জেলেদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

কমলনগর উপজেলার চরফলকন এলাকার নিখোঁজ জেলে তাজল ইসলামের বাবা আবদুল খালেক কান্নাজড়িত কণ্ঠে জানান, তাজল ইসলামই তার পরিবারের উপার্জনের একমাত্র উৎস ছিল। এখন সেই ছেলেরই কোনো সন্ধান নেই। তার এ নিখোঁজ হওয়ার খবর শুনার পর থেকে পরিবারের সদস্যরা শুধু আহাজারি করছেন।

একই এলাকার নিখোঁজ জেলে জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন বলেন, সাগরে যাওয়ার পর ১৫ নভেম্বর বাবার সঙ্গে কথা হয়েছে। তারপর অনেকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলতে পারছি না। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

ট্রলার মালিক নজির হোসেন কোম্পানি জানান, প্রায় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের এফভি রানা’ নামের ওই ট্রলারটি নিয়ে ১৯ জন জেলে ১৫ নভেম্বর সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাধারণত মাছ শিকার শেষে আট থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে জেলেদের ফেরত আসার কথা। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গেল ৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কক্সবাজার ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদ জানান, ট্রলারের ইঞ্জিন বিকল বা দিক হারিয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ওই জেলেরা ভারত, মিয়ানমার অথবা শ্রীলঙ্কার সীমানায় ঢুকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অথবা কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবেও যেতে পারে।

তিনি বলেন, সমুদ্র থেকে ফিরে আসা বিভিন্ন জেলেদের কাছ থেকে নিখোঁজ জেলেদের খোঁজ নেয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ ট্রলার ও জেলেদের সন্ধান পেতে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সূত্র : ভোরের কাগজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০