সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মেয়ের বিয়েতে সোনার গয়না দেবে সরকার!

আন্তর্জাতিক ডেস্ক :

বিয়ের গয়না কেনায় পাওয়া যাবে সরকারি সাহায্য। পূর্ব প্রতিশ্রুতি মেনে অরুন্ধতী স্বর্ণ যোজনা চালু করেছে ভারতের আসামের রাজ্য সরকার।

২০১৯ সালে প্রস্তাবিত এই প্রকল্পে নবদম্পতিকে গয়না কেনার জন্য ৪০,০০০ টাকা অর্থসাহায্য করছে রাজ্য সরকার। এই প্রকল্পে নথিভুক্ত প্রথম দফার দম্পতিদের এই সাহায্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, বিয়ে এক দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং বিয়ের আইনি স্বীকৃতি তার মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নববধূর নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করে।

সরকারি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে ১৯৫৪ সালের স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে নথিভুক্ত করতে হবে ইচ্ছুক দম্পতিকে। সরকারি বিজ্ঞপ্তি জানিয়েছে, আবেদনপত্রে উল্লেখ করতে হবে স্বামী ও স্ত্রীর শিক্ষাগত ও বয়স সংক্রান্ত তথ্যাদি।

মূলত আর্থিক সংকট আক্রান্ত মেয়ের বাবা-মায়ের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছে অসম সরকার। সরকারের আশা, এই প্রকল্পের জেরে প্রান্তিক গ্রামবাসী ও আর্থিক অনটনে ভোগা পরিবারগুলির আইনি মতে বিয়ে নথিভুক্তিকরণের প্রবণতা বাড়বে। 

আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সামাজিক সংকটের সমাধান খুঁজতেই অধিকাংশ সরকারি প্রকল্পের মতো অরুন্ধতী স্বর্ণ যোজনা চালু করা হয়।

আসাম সরকারের এই প্রকল্পে এ পর্যন্ত ১,১২১ দম্পতি আবেদন জানিয়েছেন। তাদের মধ্যে ৫৮৭ দম্পতি যোগ্যতামান স্পর্শ করতে সফল হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930