বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে মা-বাবার সামনেই কিশোরীকে গণধর্ষণ, আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে রোববার (১৩ ডিসেম্বর) রাতে মা-বাবার সামনেই এক কিশোরী গৃহবধূকে (১৪) গণধর্ষণের পর মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিরাজকে (২৬) আটক করেছে পুলিশ।

রামগতি থানার ওসি মো. সোলায়মান জানান, উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়াতম গ্রামে রোববার রাতে ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ওসি সাংবাদিকদের বলেন, মেয়েটি রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েটির মা-বাবসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে । পরে মা-বাবার সামনেই পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এরপর মেয়েটিকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত করে এবং যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০