রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বছরের শেষ পূর্ণ সূর্যগ্রহণ চলছে, লাইভ দেখুন

তথ্য প্রযুক্তি ডেস্ক :

বছরের শেষ পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে শুরু হয় এ সূর্যগ্রহণ। এরপর রাতে ধীরে ধীরে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। তৈরি হবে আগুনের আংটি বা ‘রিং অব ফায়ার’। 

এই প্রসঙ্গে আগেই আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় রাত ৮টা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ১৩ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ১১টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে এবং শেষ হবে রাত ১২টা ৫৩ মিনিটে।

সূর্যগ্রহণটি শুরু হয়েছে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিমদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে। শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশে এ সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না।

এদিকে চলতি বছরের ২১ জুন হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে সেটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়নি। বলয়গ্রাস গ্রহণ হয়। 

বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১