সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে নিখোঁজের ৩দিন পর যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৩দিন পর যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ ইউপির বিসমিল্লাহ রোড এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত যুবতীর নাম রুনা আক্তার (২২)। সে পার্শ্ববর্তী বসুদুহিতা গ্রামের (খালেক মাষ্টারের বাড়ি) মৃত ছিদ্দিক উল্যাহ মুন্সির মেয়ে। রুনা মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিল বলে স্বজনরা জানায়।

নিহতের মা’ নুরজাহান বেগম ও স্বজনরা জানায়, গত ২৯মে’ সোমবার সকালে শাপলা তুলতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার তিনদিন পর বুধবার সকালে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পিছনের অনাবাদি ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার মা’ নুরজাহান বেগম। পরে পুলিশে খবর দেয়া হয়। তিনি জানান, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিল।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল ওহাব ও এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930