রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

শুরু হলো বিশ্ব ইজতেমা, শেষ হবে শনিবার

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যবিধি মেনে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়। 

শনিবার (১৯ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমার প্রথম পর্ব। 

করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। টিনসেডের বাইরে কোনো মুসল্লিকে অবস্থান না করতে প্রশাসনের পক্ষ থেকে আগাম নির্দেশনা দেয়া হয়েছে। 

ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা যোবায়ের আহম্মেদের অনুসারীরা এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। ইতোমধ্যে পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন।

ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। 

এরমধ্যে ঢাকা জেলা থেকে আড়াই হাজার, গাজীপুর জেলা থেকে সাতশ, টাঙ্গাইল জেলা থেকে চারশ এবং মানিকগঞ্জ জেলা থেকে চারশ মুসল্লি অংশ নেয়ার কথা নির্দিষ্ট করা আছে। সব মিলিয়ে চার হাজার মুসল্লি অংশ নিতে পারবেন এই জোড় ইজতেমায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১