বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় আটক ১২

আকাশবার্তা ডেস্ক :

বার কাউন্সিলের লিখিত পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর নয়টি কেন্দ্রে পরীক্ষা হলেও মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও পুরান ঢাকার লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা বর্জনের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একদল সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। তারা পরীক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং পরীক্ষার্থীদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়। 

ওই দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগে লক্ষ্মীবাজারে মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে কিছু শিক্ষার্থী বের হয়ে যায়। এ সময় বর্জনকারীরা অন্যদেরও জোর করে বের করে দেয়। এক ঘণ্টার মতো পরীক্ষা চলার পর মোহাম্মদপুর কেন্দ্রে একদল সন্ত্রাসী ঢুকে পরীক্ষারত শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়।  

মোহাম্মদপুর কেন্দ্রে পরীক্ষা দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ আহমেদ ভুঁইয়া জানান, ২০-২৫ জনের একটি গ্রুপ কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের খাতা ছিঁড়ে ফেলে এবং বের করে দেয়।  

একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ আকন্দ জানান, প্রশ্ন কঠিন হলেও প্রস্তুতি থাকায় পরীক্ষা দিচ্ছিলেন ভালোভাবেই। হঠাৎ করে একদল লোক এসে আমাদের বের করে দেয়। পরে পরীক্ষা স্থগিত করা হয়েছে জানিয়ে কেন্দ্র সচিব আমাদের খাতা জমা নিয়ে নেয়।

বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান বাদল বলেন, মোট নয়টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে মোহাম্মদপুরে একটু ঝামেলা হয়েছে। তাই ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বাকি কেন্দ্রের পরীক্ষা ঠিকভাবেই সম্পন্ন হয়েছে।

স্থগিত হওয়া কেন্দ্রে থাকা শিক্ষার্থীদের পরীক্ষা পরে নেওয়া হবে বলেও জানান মোখলেছুর রহমান বাদল। তবে লক্ষ্মীবাজার কেন্দ্রে পরীক্ষা ঠিকমতোই হয়েছে বলে দাবি তার।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণকারীদের দাবি প্রশ্নপত্র কঠিন হয়েছে, তাই পরীক্ষার্থীদের একটি অংশ কলেজের ভেতরে ভাঙচুর চালায়। এতে বার কাউন্সিলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কলেজে কিছু জানালা ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার সকালে রাজধানীর লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজে পরীক্ষা শুরু হলে প্রথমেই কিছু শিক্ষার্থী ‘প্রশ্ন ঠিক হয়নি’ বলে অভিযোগ করেন। এরপর তাদের সঙ্গে অনেকেই যুক্ত হন। এক পর্যায়ে তারা সিট থেকে উঠে পড়েন। এ নিয়ে পরীক্ষা হলে হট্টগোল শুরু হয়। এ সময় কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার চেষ্টা করলেও বাকিরা তাদের অনুৎসাহিত করে। তারা পরীক্ষার্থীদের খাতা টেনে নিয়ে বাইরে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন, বার কাউন্সিল যে প্রশ্ন করেছে তা কোন প্রশ্নের মাপকাঠিতেই পড়ে না। এটা কোনো প্রশ্নই হয়নি। জুডিশিয়ারির পরীক্ষায় এমন প্রশ্ন হতেই পারে না। এ কারণে আমরা পরীক্ষা না দিয়ে বের হয়ে গেছি। কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে চাইলেও তাদেরকে বাকিরা ধরে বের করে দিয়েছে।

একই ধরনের ঘটনা ঘটে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। সেখানে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরও করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০