বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঢাবি শিক্ষক সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের জয়

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদল। 

রোববার (২০ ডিসেম্বর) রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

এদিকে করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছে।  

সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম জয়ী হয়েছেন।

এছাড়া ১০টি সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক ড. নিসার হোসেন জয়ী হয়েছেন। 

শিক্ষক সমিতির নির্বাচন ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৫টি পদে আর কেউ প্রার্থীতা না করায় নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। 

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় ঘোষণা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১