বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

২০২০ : তারকাদের যত বিয়ে

বিনোদন ডেস্ক :

বছর শেষ হতে বাকি আর মাত্র ৯ দিন, এরপরেই শুরু হবে ২০২১ সাল। বিদায় বছরে আলোচনা সমালোচনা কম হয়নি। বাংলাদেশের ছোট ও বড় পর্দা মিলে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক তারকার আবির্ভাব ঘটেছে। এদের অনেকেই সাফল্যের শিখরে পৌঁছলেও ব্যক্তিজীবনে সংসার নিয়ে হোঁচট খাওয়ার সংখ্যাও কম নয়। আবার এদের মধ্যে অনেক তারকাই বসেছেন বিয়ের পিঁড়িতে। দৈনিক আমার সংবাদের পাঠকদের জন্য আজ থাকছে এমন কিছু অভিনেত্রীদের বিয়ের খবর, যা হয়তো অনেকের অজানা। আবার অনেকে জানলেও পুরোপুরি জানেন না। 

রোদেলা জান্নাত-সুজন
চলতি বছরে শোবিজে প্রথম বিয়ের খবর দিয়েছেন মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন ও নায়িকা রোদেলা জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই খবরটি জানিয়েছেন তারা। রোদেলা জান্নাতের সঙ্গে বিবাহ পরবর্তী ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গিফট এভার।’ অর্থাৎ তারা বিয়ে করেছেন চলতি বছরের ২ ফেব্রুয়ারি।

ইমন ও হৃদিতা
সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শওকত আলী ইমন দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। পাত্রী হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত। তবে বিয়ের চার মাস না পেরোতেই জুলাই মাসে স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শওকত আলী ইমনের বিরুদ্ধে। আর এই অভিযোগ করেন স্ত্রী হৃদিতা রেজা। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তাদের সংসার রয়েছে ভাঙনের হুমকিতে।

টয়া-শাওন 
মুমতাহিনা টয়া পরিচিত মুখ অভিনয় দিয়ে, নাচ দিয়ে এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল দিয়েও। ওদিকে শাওন পরিচিত বর্তমানের নির্ভরযোগ্য অভিনয় শিল্পী হিসেবে। সম্প্রতি ‘কাঠবিড়ালি’ সিনেমাটিতেও শাওনকে দেখা গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। ২৯ ফেব্রুয়ারি – লিপ ইয়ারকে স্মরনীয় করে রাখতে এই দিনটিকেই তারা বেছে নিলেন বিয়ে করার জন্য। এদিনই তারা বিয়ে করেছেন। স্বল্প সংখ্যক কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়ে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় ঢাকার একটি মিলনায়তনে। বেশ প্রেমে-সুখেই আছেন এই দম্পতি।

পরীমনির ৩ টাকার বিয়ে
‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা’- এভাবেই গণমাধ্যমে নিজের বিয়ের খবর জানিয়েছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। চলতি বছরের ৯ মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। তবে তাদের সেই বিয়ে ঠেকেনি পাঁচ মাসও।

চমকে দিয়েছিলেন নুসরাত ফারিয়া
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এক পোস্টে গাঁটছড়া বাঁধার খবর নিজেই জানিয়েছিন তিনি। হঠাৎ করেই তার বিয়ের খবর প্রকাশ্যে আসতে বেশ চমকে গিয়েছিলেন সবাই। তাই বলে বিনোদন জগতের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়াকে শুভেচ্ছা জানাতে ভুলেননি কেউ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এক পোস্টে গাঁটছড়া বাঁধার খবর নিজেই জানান তিনি। ফেসবুকে নুসরাত লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর করুণায় এবং পরিবার ও বন্ধুদের সহযোগিতায় ২০২০ সালের মার্চে আমার দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল। আমরা এক হলাম।’ জানা যায়, চলতি বছরের ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ।

কণ্ঠশিল্পী কর্ণিয়া-নাবিল সালাউদ্দিন
কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়াও বিয়ে করেছেন এই করোনার বছরে। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিন তার বর। গত ২৭ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। বিয়ের খবরটি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন কর্ণিয়া। প্রথমে মার্চের শুরুতে বাগদানের সিদ্ধান্ত নেয়া হলেও করোনার কারণে সবকিছুই পেছানো হয় বলে জানান পাওয়ার ভয়েস খ্যাত এ গায়িকা।

শমী-রেজা
চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে নব্বই দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সারের। তিনি গত ২৭ সেপ্টেম্বর বিয়ে করেছেন। ৭ অক্টোবর ছিলো পারিবারিক আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান। আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।

শমী-রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই। পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে। নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে। বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নির্মাতা অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর।

শ্যামল মাওলা-মাহা শিকদার
জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা বিয়ে করেছেন। গেল ১০ অক্টোবর তিনি দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে ঘর বাঁধলেন। সেদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বর-কনের বন্ধুরাও।

অর্ণব
প্রায় বছর খানেক ধরে চাউর হয়েছে, প্রেম করছেন ঢাকার সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। প্রেমিকা ভারতীয় শিল্পী সুনিধি নায়েক। সেই খবরটি বিয়ের দিকেই গড়াচ্ছে তা বোঝা যায় গত বছরের মাঝামাঝি যখন সুনিধি ঢাকায় এসে দীর্ঘ সময়ের জন্য থাকা শুরু করেন। তবে কেউই তাদের বিষয়ে সরাসরি মুখ খোলেননি। সবসময়ই জানিয়েছেন মুগ্ধতার কথা। অবশেষে সব আলোচনা থামিয়ে চলতি বছরের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেছেন অর্ণব-সুনিধি। সেখানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তাদের।

অপর্ণা
বন্ধু সত্রাজিৎ দত্তের গলায় বিয়ের মালা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। গত ১০ ডিসেম্বর মধ্যেরাতে অপর্ণা ঘোষের জন্মভিটা চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ে হয়েছে তাদের। স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় রীতি-নীতি মেনেই অপর্ণা-সত্রাজিৎ দত্তের চার হাত এক করে দেন পুরোহিত ও দুই পরিবারের সদস্যরা। অপর্ণা তাই এখন মিসেস দত্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১