সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার

আকাশবার্তা ডেস্ক :
প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানালেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

বুধবার বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের দাওয়াত পৌঁছে দেয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে। এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তিনি বলেন, খালেদা জিয়ার দেয়া আমন্ত্রণপত্রগুলো আওয়ামী লীগের সহ-সম্পাদক সেকান্দার আলী গ্রহণ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930