সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পাকিস্তানকে ঋণ দেয়ার আগে ফেরতের গ্যারান্টি চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলারের নতুন ঋণ প্রদানের আগেই ফেরতের নিশ্চয়তা চেয়েছে চীন। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

মেইন লাইন-১ রেল লাইন প্রকল্পের জন্য চীন থেকে এই বড় অংকের ঋণ নিচ্ছে পাকিস্তান। তবে দেশটির বিপর্যস্ত অর্থনীতির বিষয়টি মাথায় রেখে এই অর্থ ফেরতের বিষয়ে পাকিস্তানের থেকে অতিরিক্ত গ্যারান্টি চাইছে চীন। 

ইসলামাবাদের ইচ্ছানুযায়ী সহজ ঋণের প্রস্তাব এড়িয়ে চীন বাণিজ্যিক ঋণ প্রদানের প্রস্তাব করেছে। মেইন লাইন-১ রেল প্রকল্পের অর্থায়ন কমিটির তৃতীয় বৈঠকে এই ইস্যুগুলো উত্থাপন করা হয়।

তবে সংশ্লিষ্ট এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, চীন দর কষাকষির সময়ে প্রস্তাবটি উত্থাপন করেছে। তবে এটিকে এখনো খসরায় যুক্ত করা হয়নি।

এখনো খসড়া উভয় পক্ষ থেকে স্বাক্ষরিত হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930