সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে পাশে দাঁড়ান : সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যথাযথ অবদান রাখতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের উন্নতি হলে প্রত্যেকের জীবনযাত্রার উন্নতি হবে। দেশে শান্তি বিরাজ করলে সকলেই শান্তিতে থাকবে। আমরা চাই এটি মাথায় রেখে, আপনারা পাশে দাঁড়িয়ে দেশের মানুষের উন্নতিতে যথাযথ অবদান রাখবেন, বলেন তিনি।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৯তম বিএমএ লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০- এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে এ কথা বলেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে বিশেষ করে নতুন ক্যাডেটদের আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ধরে রাখতে নিজেদের যথাযথভাবে গড়ে তুলতে বলেন।

আমি সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে বলতে চাই, বিশেষত নতুন ক্যাডেটদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যুদ্ধে বিজয়ী জাতি। আমরা জাতির পিতার নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছি। সুতরাং, এটি মাথায় রেখে, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আমরা বিশ্ব দরবারে সর্বদা মাথা উঁচু করে চলতে পারি এবং দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে পারি, বলেন তিনি।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে সেনাবাহিনী আরও সফল, যোগ্য ও সুশিক্ষিত হবে কারণ দেশ ও জাতি সর্বদা তাদের জন্য গর্বিত।

বাংলাদেশ সেনাবাহিনীর দেশে ও বিদেশে দায়িত্ব পালন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব মঞ্চে দেশের মর্যাদাকে ধরে রাখতে সেনাবাহিনীকে সব দিক দিয়েই সক্ষম হওয়া উচিত।

আমাদের সেনাবাহিনীর সদস্যরা দেশ ও বিদেশে দায়িত্ব পালন করেন। সুতরাং, তাদের উচিত সব দিক থেকে দক্ষ ও ফিট থাকা এবং আন্তর্জাতিক মানের বাহিনী হওয়া যাতে তারা বিশ্বজুড়ে যেখানেই যান না কেন দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারেন। আপনাদের এ সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে, তিনি বলেন।

অনুষ্ঠানে, ৭৯ তম বিএমএ লং কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. মাহমুদুল হাসান সামরিক বিষয়ে সেরা পারফরম্যান্সের জন্য সেরা ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনা প্রধান স্বর্ণ পদক’ পান।

প্রধানমন্ত্রীর পক্ষে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনা প্রধান স্বর্ণ পদক’ মাহমুদুল হাসানের হাতে তুলে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930