বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে চাঁদা না দেয়ায় যুবককে গুলি, সড়ক অবরোধ : নৈপথ্যে মাদক ব্যবসা

আকাশবার্তা ডেস্ক :

চাঁদা না দেয়ায় বেলাল হোসেন নামে এক যুবককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জের বাঁধের গোড়ার বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক বেলাল বেদে পল্লীর সামছুল আলম ওরপে হোস্কুর ছেলে বলে জানা গেছে।

এ ঘটনার পর বেলাল হোসেনের পরিবার ও বেদে পল্লীর শতাধিক নারী-পুরুষরা মিলে গাছের গুড়ি ফেলে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় ২ ঘন্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেগমগঞ্জ মডেল থানা, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে যৌথ প্রচেষ্টায় অবরোধ তুলে দেয়।

আহত বেলালের পিতা সামছুল আলম জানায়, শীর্ষ সন্ত্রাসী সোহাগ বাহিনীর প্রধান সোহাগ দীর্ঘদির যাবত আমার ছেলে বেলাল ও মোতালেবের কাছে চাঁদা দাবি করে আসছে। গত সপ্তাহে দশ হাজার টাকা চাঁদা দেয়া হয়। এ সপ্তাহে আবার পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে মোতালেবকে কুপিয়ে আহত করে এবং বৃহস্পতিবার সকালে বেলালকে বাসায় এসে গুলি করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা বেলালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

শীর্ষ সন্ত্রাসী সোহাগ বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের হোসেন আহম্মদের ছেলে। ঘটনার সময় তার সহযোগি হিসেবে কাজ করে আমানউল্যাহ ইউপির মহরম বাড়ির কবিরের ছেলে রাসেল ও ভবভদ্রী গ্রামের ভূঁইয়া বাড়ির শুভ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাড়ে ৭টায় সোহাগ ও তার সহযোগিরা বেলালকে ঘর থেকে ডেকে আনে। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বেলালকে বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় বেলালের ছোট ভাই মোতালেবকেও কুপিয়ে এবং পিটিয়ে আহত করে সোহাগ বাহিনী। বর্তমানে আহত দুইভাই নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদ উদ্দিন জানান, গুলিবিদ্ধ বেলালের অবস্থা আশংকাজনক। তার বুকের বামপাশে শর্টগানের গুলি লেগেছে।

এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, বেদে পল্লীর ভিতরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে হোস্কু, মিন্টু, মোতালেব, হুক্কাসহ একটি বড় সিন্ডিকেট। মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং দাবিকৃত চাঁদা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে বেলালকে গুলি করে সোহাগ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত মাদক বিক্রির নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছে বেদে পল্লীর বস্তির ঘরগুলো।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, এক ভাইকে গুলি করে এবং অপর আরেক ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, সোহাগ বেগমগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলে তার নিজনামে গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যাসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০