সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ৩টি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক :

অব্যবস্থাপনা, প্রয়োজনীয় কাগজপত্র ও চিকিৎসক না থাকার দায়ে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ডায়াগনষ্টিক সেন্টার ও দুইটি হাসপাতালের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের নোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডকে ২০ হাজার, মা ও শিশু প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার ও মীম ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা শহরের মা ও শিশু প্রাইভেট হাসপাতালের লাইসেন্স ‘সি’ ক্যাটাগরির। কিন্তু তারা ‘বি’ ক্যাটাগরির হাসপাতাল হিসেবে পরিচালনা করছে। এছাড়া হাসপাতাল প্যাথলজি ল্যাব প্রয়োজনের ছেয়েও ছোট। হাসপাতালটিতে নেই কোন চিকিৎসক। অন্যদিকে মীম ডায়াগনষ্টিক সেন্টার পর্যাপ্ত নীতিমালা না মেনে হাসপাতাল পরিচালনা করায় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930