সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ওবায়দুল কাদেরের সেই ব্যক্তিগত সহকারী এখন কারাগারে!

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (এপিএস) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নামধারী মোজাম্মেল হক ইয়াসিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২৩ ডিসেম্বর কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি জোনাল টিম।

পরদিন তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের এসআই বাবুল মিয়া। 

পরে আসামিপক্ষের আইনজীবী মো. ইব্রাহিম জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার নেপথ্যে জানা যায়, মোজাম্মেল ভিজিটিং কার্ড ছাপিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিতেন। মন্ত্রীর নামে জাল সিল ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে এলজিইডি ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, বিভিন্ন ব্যাংকে নিয়োগ, টেন্ডারবাজি ও বদলি সংক্রান্তে সুপারিশ করতেন। এভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তিনি।

সবশেষ মাঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে অস্থায়ী কার্য সহকারী পদে চাকরি দেওয়ার জন্য মন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল করে আগারগাঁও এলজিইডি ভবন, প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে এলজিইডি অফিস কর্তৃপক্ষ শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম সম্বলিত সিল ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930