সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অবৈধ স্থাপনা নিয়ে নতুন আইন

আকাশবার্তা ডেস্ক :

অবৈধ স্থাপনা নিয়ে এবার নতুন আইন করতে যাচ্ছে সরকার। মহাসড়কে অবৈধ স্থাপনা বসালে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘মহাসড়ক আইন- ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা পরিষদ।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৯টি ধারা ৪৬টি উপ-ধারাসহ এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রয়োজনে দেশের যেকোনো স্থানে অফিস স্থাপনের বিধান রাখা হয়েছে খসড়ায়।

মন্ত্রিসভার বৈঠকে মোংলা বন্দর কতৃপক্ষ আইন-২০২০’ খসড়ার চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। 

এছাড়া হজ এজেন্সির জন্য লাইসেন্স বাতিলসহ ৫০ লাখ টাকা জরিমানা এবং ওমরা এজেন্সির জন্য লাইসেন্স বাতিলসহ ১৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২০’ খসড়ার অনুমোদন দেয়া হয়। ফলে এখন থেকে নিবন্ধন ছাড়া কেউ হজে যেতে পারবেন না। 

ওই বৈঠকে জানানো হয়, আইন তথা বিধি অনুযায়ী হজ প্যাকেজ হবে। হজের চুক্তি ভঙ্গ হলেই অপরাধ হিসেবে গণ্য হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930