শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ইং ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে ডাকাতিকালে যুবলীগ নেতা খুনের ঘটনায় ৪ আসামি গ্রেপ্তার, মালামাল উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ডাকাতিকালে যুবলীগ নেতা মনির হোসেন খুনের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত ডাকাতির মালামাল উদ্ধার করেছে সিআইডি পুলিশ। সোমবার দুপুরে ঢাকায় সিআইডির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিফ আজিজ জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে তেওয়ারীগঞ্জ ইউপির আন্ধার মানিক গ্রামে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির হোসেনকে তার বসতঘরে ডাকাতিকালে হত্যা করা হয়। ১০/১২ জনের একদল ডাকাত পাকা ভবনের সিঁড়ির দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে।

ডাকাতিকালে মনির হোসেনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং তার স্ত্রী মিলন বেগমকেও মাথায় একইভাবে আঘাত করা হয়। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মনির হোসেন মৃত্যুবরণ করেন।
এ সময় ডাকাতদল স্বর্ণালংকার, গচ্ছিত টাকা, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ৪ আসামিকে গ্রেপ্তারের সময় লুণ্ঠনকৃত ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণ, ১টি মটরসাইকেল উদ্ধার করে সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতদলের মূলহোতা মামুনুর ডাকাতির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ধারাবাহিক অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা হতে উক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত আবুল কালাম আজাদ, ফারুক ও আইয়ুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি। অভিযানে ডাকাত মামুনুর রশিদের বাসা হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০