সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ডিসির মামলায় সাংবাদিক হৃদয় কারাগারে

আকাশবার্তা ডেস্ক :

কিশোরগঞ্জে আকিব হৃদয় নামের এক সাংবাদিককে ডিসির করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, সড়ক পরিবহন আইনে জরিমানার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে প্রশাসনিক কর্মকর্তাদের গালাগালি ও হুমকি দিয়েছিলেন।

মামলায় আকিব হৃদয়ের পাশাপাশি মোস্তাফিজুর রহমান ও মনোয়ার হোসেন রনি নামে আর দুইজনের বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম চৌধুরী আসামি হৃদয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পক্ষে কেউ জামিনের আবেদন করেননি।

গ্রেপ্তার আকিব হৃদয় ‘আনন্দ টিভি’ ও ‘দেশটাইম’ অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়েছেন। তিনি প্রতিদিনের সংবাদেরও জেলা প্রতিনিধি বলে সংবাদপত্রটি জানিয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও মাস্কবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর অভিযোগে আকিব হৃদয়কে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৬৬ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোটরসাইকেলে তার সঙ্গে মোস্তাফিজুর রহমান নামে আরেক যুবকও ছিলেন।

এই সময় আকিব হৃদয় নিজেকে আনন্দ টিভি ও দেশটাইম অনলাইন পোর্টালের সাংবাদিক দাবি করেন এবং তাকে জরিমানা করায় ম্যাজিস্ট্রেট ও উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন রকম গালিগালাজ করে চাকরিচ্যুতি ও দেখে নেয়ার হুমকি দেন।

কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সোমবার রাতে জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী বাদী হয়ে তিনজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930