সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইতিহাস গড়লেন ফরিদা, চমক দেখালেন ইলিয়াস

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ইতিহাস গড়লেন ফরিদা ইয়াসমিন। প্রেসক্লাবে প্রথম নারী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পান ৩৯৫ ভোট।

প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে চমক দেখিয়েছেন ইলিয়াস খান। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তিনি। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল আলম ও কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন, সদস্য -১ আয়ুব ভূইয়া, সদস্য -২ জাহিদুজ্জামান ফারুক, সদস্য -৩ ভানুরঞ্জন চক্রবর্তী, সদস্য -৪ রহমান মুস্তাফিজ, সদস্য – ৫ রেজানুর রহমান, সদস্য -৬ শাহনাজ সিদ্দিকী সোমা, সদস্য -৭ সৈয়দ আবদাল আহমদ, সদস্য -৮ কাজী রওনা হোসেন, সদস্য -৯ বখতিয়ার রানা ও সদস্য -১০ শাহনাজ বেগম পলি।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ১ হাজার ১৫১ জন ভোটারের মধ্যে ১ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮৬ দশমিক ৮৮ ভাগ ভোট পড়েছে।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন শ্যামল দত্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০