সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের জাঁকজমকপূর্ণ আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের জমকালো আসর। বৃহস্পতিবার রাতে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়েজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত চন্দ্রগঞ্জ ফাউন্ডেশন এর উদ্যোগে টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দীন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, কাজী সোলায়মান, খলিলুর রহমান, যুবলীগ নেতা মোরশেদ আলম, শ্রমিকলীগ নেতা মো. জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা ওমর ফারুক আরজু ও এম মাসুদ প্রমুখ।

ব্যাডমিন্টন টুর্ণামেন্টের এই আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে উদ্বোধনী খেলায় অংশ নেয় চন্দ্রগঞ্জস্থ বেষ্ট ইলেক্ট্রনিক্স ও অলংকার জুয়েলার্স। এই টুর্ণামেন্টে বিজয়ী দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর ও রানারআপ দলকে একটি এলইডি টিভি পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

খেলা উদ্বোধনের আগে ইংরেজী ২০২০ সালকে বিদায় ও ২০২১ সালকে স্বাগত জানিয়ে ফানুস উড়িয়ে দেয় অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০