সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে বজ্রপাতে নিহত ২, আহত ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই দু’জন সম্পর্কে জামাই-শ্বশুর। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই এলাকার আমিন উল্যার ছেলে নুর মোহাম্মদ (৪৯)ও তার জামাই চরফলকন এলাকার বাসিন্দা মো. মহিন উদ্দিন (২২)। আহতরা হচ্ছেন, চরজাঙ্গালীয়া এলাকার মো. মানিক (৩০) ও মো. মমিন (২৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. সেলিম জানান, বিকেল ৫টার দিকে নুর মোহাম্মদ জামাই মহিনসহ দুই শ্রমিককে নিয়ে ওই ইউনিয়নের সাতদরুন এলাকা থেকে একটি টিনের চালা নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই টিনের চালার উপর বজ্রপাত ঘটলে নুর মোহাম্মদ ও মহিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন, শ্রমিক মানিক ও মমিন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930