সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

হেফাজতকে পরিচালিত করছে জামায়াত শিবির : নিক্সন চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেছেন, হেফাজত ইসলাম আজ হেফাজতে নেই। হেফাজত পরিচালিত হচ্ছে রাজাকার জামায়াত শিবির দ্বারা। তাই আগামী দিনে এদেরকে প্রতিহত করার জন্য যুবলীগকে আরো শক্তিশালি হওয়ার আহবান জানান তিনি।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ উদ্দিন ঈদগাহ মাঠে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, পৃথিবীর সব দেশে ভাস্কর্য রয়েছে।  তাই বাংলাদেশের সর্বত্রই বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে। কারো শক্তি থাকলে প্রতিহত করতে আসুন। তিনি হেফাজত নেতা মামুনুল হকের উদ্দেশ্যে বলেন, সঠিক ইসলামের পথে আসুন তা না হলে যুবলীগ যখন ধাওয়া করবে তখন পালানোর জায়গা পাবেন না।

জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। 
সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জম হোসেন, তাজ উদ্দিন আহমেদ, গাজী মাজহারুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমূখ। 

যুবলীগের পূর্নাঙ্গ কমিটিতে লক্ষ্মীপুরের ১০ জন কৃতিমান নেতাকে অন্তর্ভূক্ত করায় জেলা যুবলীগ এ সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করে। নিক্সন চৌধুরী বলেন, আগামী দিনে যুবলীগের নেতৃত্ব হবে ভিন্ন আঙ্গিকে। যারা সৎ, মেধাবী ও জনবান্ধব এবং যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যারা মৌলবাদ উৎখাতে পিছ পা হবে না তাদের দিয়েই কমিটি গঠিত হবে। 

এ সময় যুবলীগের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতে জেলা শহরের প্রধান সড়কে প্রায় ৪ ঘন্টা ব্যাপী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০