সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৭৪-এ পদার্পণ করলো বাংলাদেশ ছাত্রলীগ!

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (৪ জানুয়ারি)। ১৯৪৮ সালের এই দিনে উপমহাদেশের সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফলে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৪তম বছরে পদার্পণ করলো সংগঠনটি।

এদিকে ছাত্রলীগের এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। 

এছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে এ সংগঠনটি।

এদিকে ২০২০ সালের ৪ জানুয়ারি ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণ দায়িত্ব পান সভাপতি আল নাহিয়ান খান জয়  ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

এর আগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর থেকে তারা দুজনই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রাঙ্গণে কেক কাটা।

এছাড়া সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি দল কতৃক শ্রদ্ধা নিবেদন, সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে। বিকেল সাড়ে ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ধোধন। বিকেল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ছাত্রলীগের আয়াজনে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আগামী ৬ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে। ৮ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সব ইউনিটের (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি যেনে দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে ৪ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘোষিত কর্মসূচি নিজ নিজ ইউনিটে সুবিধাজনক সময়ে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930