বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সোনার দাম বাড়ছে আবারও

অর্থ বাণিজ্য ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব বাড়তে থাকলে গেলো বছর বাড়তে থাকে সোনার বিনিয়োগ। মন্দা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই সোনার দাম বাড়ার রেকর্ড ভাঙে কয়েক দফা।

চলতি বছরের শুরুতেও দাম বাড়ার আভাস মিলছে স্বর্ণের বাজারদরের প্রতিমুহূর্তের হাল-নাগাদ তথ্য তুলে ধরা সংস্থা গোল্ডপ্রাইসের তথ্যে।

এখন বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম এই সোনার দাম বাড়ছে। 

গোল্ডপ্রাইসের তথ্য অনুযায়ী, ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও গত ১ জানুয়ারি কোনও উত্থান হয়নি স্বর্ণের বাজারের। তবে, এরপর দুইদিন বন্ধের পর আবার লেনদেন শুরু হয় আজ। 

আজ লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে, আগের দিনের সর্বশেষ দামের তুলনায় প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩০.০৭ ডলার। আর ১ আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ ডলার (বাংলাদেশ সময় দুপুর)।  

গত ৩ জানুয়ারি পর্যন্ত ১ মাসের ব্যবধানে ১ আউন্স সোনার দাম গড়ে বেড়েছে ২৯.১৭ ডলার। আর ৬ মাসের ব্যবধানে বাড়ে ১০৭.৫৩ ডলার। ১ বছরে এই বেড়েছে ৩৬৯.১৬ ডলার। 

এখন আন্তর্জাতিক বাজারে রূপার দামও ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ১ ডলার (দশমিক আট তিন)। প্রতি আউন্স রূপা হাতবদল হচ্ছে ২৭.১৪ ডলারে। প্রতি আউন্স রূপার দাম ১ মাসে বেড়েছে প্রায় ২ (১.৭৫) ডলার। ৬ মাসের ব্যবধানে ৮ ডলার আর ১ বছরে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৮.২৪ ডলার। 
 
উল্লেখ্য, করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর পর গত ২৪ নভেম্বরে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়। এরপর ডিসেম্বরের শুরুতেই স্বর্ণের দাম ফের আরেক দফা কমে। ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে স্ব‌র্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১