সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।  

তিনি জানান, দুপুরে ব্যারিস্টার মওদুদের চিকিৎসার জন্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। ব্যারিস্টার মওদুদের জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপলো) হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এর আগে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তামানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930