সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক। বুধবার (৬ জানুয়ারী) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সভায় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, আলোকিত লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক এ্যাড. হাফিজ উদ্দিন, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বিটিভি প্রতিনিধি জহির উদ্দিন, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো. আলী হোসেন, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, মাসিক বাংলা আওয়াজের সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

এসময় জেলার উন্নয়ন, অনুন্নয়ন, সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন নবাগত জেলা প্রশাসক। প্রত্যেকের বক্তব্য নোট করে নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন- আপনাদের মাধ্যমে যেসব বিষয়ে অবগত হয়েছি। সবগুলো সমস্যা সমাধানের চেষ্টা করবো।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়াসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০