সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘আবদুল কাদের মীর্জা, মিথ্যা যুগের সত্যবান বীর আপনি’

আকাশবার্তা ডেস্ক :

বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। অকপট মন্তব্যে অনেকেই মির্জা কাদেরের প্রশংসা করেছেন। এবার তার প্রশংসা করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আসিফ আকবর এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, আজব দেশে আছি আমরা।এই দেশে মিথ্যাবাদীকে মিথ্যুক বলা যাবেনা। পাগলকে পাগল বলা যাবেনা। লুটেরাকে ডাকাত বলা যাবেনা। চোরকে চোর বলা যাবেনা। মামলা হয়ে যাবে। মামলা এখন মুড়ির মোয়া।

পুরো জাতি মামলাবাজে পরিনত হয়েছে। থানায় মামলা করে বাদী বসে থাকে বাসায়। অপরাধী না হয়েও যার নামে মামলা হয় তিনি দৌড়ে বেড়ান কোর্টের বারান্দায়, রাষ্ট্র হয় বাদী। আজব আইন। 

এই দেশে নন মেট্রিক জনপ্রতিনিধি সর্বোচ্চ সম্মানিত নাগরিকদের চারিত্রিক সনদ দেয়। অফিসার মামলার চার্জশীট দেয় একতরফা। বিজ্ঞ বিচারকের কাছে মামলা যেতে যেতে এমন গিট্টু লাগে সেই মামলা চলতেই থাকে বছরের পর বছর। 

এদেশে সত্য কথা বললে উদ্ধত মনে করে।এদেশের মানুষ ব্যস্ত শুধু আমার আমার নিয়ে।নিজ স্বার্থে মতের মিল না হলে কাছের বন্ধুরা শিয়াল কুকুর হায়েনার মত বন্ধুর মাংস খুবলে খায়।এরমধ্যেও কিছু সত্যবাদী মামলা হামলার তোয়াক্কা না করে এগিয়ে যায়। দেশের ক্রান্তিকালে এরাই ক্রান্তিবীর জনাব আবদুল কাদের মীর্জা, তেমনি একজন…মিথ্যা যুগের সত্যবান বীর আপনি…। আপনাকে বিপ্লবী সালাম…।

সূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930