সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ফখরুলের

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনেও ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

বকশীবাজারে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্য আটক দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও জানান, ধ্বংস করার একটাই উদ্দেশ্য; তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

এসময় সরকারকে ভয়ঙ্কর আত্মহণণের পথ থেকে সরে এসে অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সড়িয়ে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, যারা এক সময় হাসিনা ও খালেদাকে গ্রেপ্তার করিয়েছিলো; সরকার আজ তাদের সঙ্গে যোগসাজস করে একি ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে রয়েছে।

এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930