সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রবিন পাল নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে বলে জানায় তার পরিবার। রবিন চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল পালের ছোট ছেলে ও চৌমুহনী এসএ সরকারি কলেজের অনার্সের ছাত্র। রবিনের ফেসবুক ওয়ালে শেষ স্ট্যাটাস ছিল “সব সমস্যার সমাধান এটাই মুক্তি”।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে রবিন ঢাকা থেকে চন্দ্রগঞ্জে নিজবাসায় আসে। ৫/৬ দিন আগে রবিন ঢাকা গিয়েছিল। শনিবার ঢাকা থেকে আসার পর আমাদের সঙ্গেই একসাথে দুপুরের খাবার খায়। খাবার খেয়ে মাকে ঘুমাবে বলে নিজরুমে চলে যায় রবিন।

সন্ধ্যা হলেও রবিনের ঘুম থেকে না ওঠা দেখে তাকে ডাকাডাকি করেন তার মা’। কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় কয়েকজনকে নিয়ে দরজো ভেঙ্গে দেখেন রবিন সিলিং ফ্যানের সাথে ঝুলছে। পরনের একটি ছাপার লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয় সে।

এসময় স্থানীয় ন্যাশনাল হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে কলেজছাত্র রবিনের মৃত্যুতে চন্দ্রগঞ্জ বাজার ও তার বন্ধু মহলে নেমে আসে শোকের ছায়া।

রবিন কী কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে তার ঘনিষ্ঠ কয়েকজন সহপাঠী জানিয়েছে, রবিন ঢাকায় এক মুসলমান মেয়েকে ভালোবাসতো। দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক ছিল। উভয়ের ভিন্নধর্ম হওয়ায় তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব হয়নি এবং রবিনের আত্মহত্যার ঘটনারদিনই নাকী ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ঘটনা শোনার পর সেখানে গিয়ে তার পরিবারকে শান্তনা দিয়েছি। তার মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় অভিভাবকদের কাছে লাশ হস্তান্তরসহ শেষকৃত্যের আয়োজনের সিদ্ধান্ত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০