সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) সকালে হোয়াইট হাউস থেকে স্থায়ীভাবে বিদায় নিয়েছেন তিনি।

ট্রাম্প চেয়েছিলেন জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এই কারণে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই হোয়াইট হাউজ ছাড়তে হয়েছে তাকে।

এদিকে হোয়াইট হাউস ছাড়ার আগে বিদায়ী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সেই বক্তব্যে বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ‌‌‘আমরা যা করতে এসেছিলাম তা করেছি। আমি কঠিন লড়াই, সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলাম।’

বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। তাই তিনি হোয়াইট হাউস থেকে সরকারি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।

এসময় বরাবরের মত তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বর্তমানে দেশের জন্য সবচেয়ে বড় বিপদ হলো, আমাদের দেশের উদারতার প্রতি মানুষের আস্থা কমে যাওয়া।’

বিদায়ী বক্তব্যে ট্রাম্প তার সময়ের বিভিন্ন শান্তি চুক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘দশকের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমি গর্বিত; যেকোনো নতুন যুদ্ধ শুরু করিনি।’

ক্যাপিটল হিলে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যাপিটল আক্রমণে সকল আমেরিকান আতঙ্কিত হয়েছিলো। এটা কখনই সহ্য করা যায় না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930