সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, উপহার হিসেবে টিকা পাঠানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।

সেই সাথে তিনি উল্লেখ করেন যে ক্রয় করা টিকাও পরিকল্পনা অনুযায়ী শিগগিরই ভারত থেকে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় ও আন্তর্জাতিক অ্যালামনাইদের এক আন্তর্জাতিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ভারত থেকে যে টিকা কিনেছে তা ২৫-২৬ জানুয়ারি নাগাদ দেশে এসে পৌঁছাবে।

তিনি বলেন, টিকাদান নিয়ে তারা কীভাবে এগিয়ে যাবেন সেই পরিকল্পনা ইতোমধ্যে করা হয়েছে। দেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় আমরা সব প্রস্তুতি নিয়েছি।

তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ কোভিড-১৯ থেকে মুক্তি পারে। ‘এটা আমরা আশা করি।’

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান।

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন এবং উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সামাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মানপত্র পাঠ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০