সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
All-focus

লক্ষ্মীপুরে ৩২০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-০২ প্রকল্পের প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর জেলায় ভূমি ও গৃহহীন ৩২০টি পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। এ কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় হলো- “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”।

শনিবার (২৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করে তাদের ফুলেল শুভেচ্ছা জানান- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পরে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930