সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নিজ দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে।পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার (২৪ জানুয়ারি) ওলিকে বহিষ্কার করে দলটিরর ক্ষমতাসীন গ্রুপ। খবর কাঠমান্ডু পোস্ট।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, ‌‌‌দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে বাতিল করা হয়েছে ওলির সদস্যপদ।

এ বিষয়ে নেপালের কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজি বলেন, ‘অনেক সহ্য করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কোনো আহবানেই সাড়া দেননি। তাই দলের নির্বাহী ক্ষমতাবলে তাকে বহিষ্কার করা হয়েছে।’

তিন বছর আগে অনুষ্ঠিত নেপালের সাধারণ নির্বাচনে এনসিপি এবং প্রাক্তন মাওবাদী বিপ্লবীদের জোট ক্ষমতায় আসে। পূর্ব শর্ত অনুযায়ী, পাঁচ বছর শাসনকালের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড। সেই শর্তেই প্রধানমন্ত্রী হন ওলি। কিন্তু, শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করেন ওলি। এ নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

এছাড়া ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ এনেছে প্রাক্তন মাওবাদী বিপ্লবীরা। একইসঙ্গে করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়েও সরব তারা। পাশাপাশি ভারতকে উপেক্ষা করে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়েও বিরোধীদের তোপের মুখে পড়েন ওলি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930