সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভারতের আমদানিকৃত ভ্যাকসিন নিরাপদ

আকাশবার্তা ডেস্ক : 

ভারত থেকে আমদানিকৃত সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্টেজেনেকার করোনার ভ্যাকসিনকে নিরাপদ বলে ঘোষণা করেছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদফতর।

একই সঙ্গে ভ্যাকসিন নিরাপদ বলে সরকারি এই সংস্থাটি ছাড়পত্রও দিয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, তিনটি লটে আমাদের পাঁচ লাখ ভায়েল এসেছে। ৫০ লাখ ডোজ ভ্যাকসিন এখানে রয়েছে। এই ৫০ লাখ ডোজের লট রিলিজের সার্টিফিকেট আজ আমরা দিয়েছি।

তিনি আরও বলেন, এগুলো এখন ব্যবহার করা যাবে। এর পরবর্তী সময়ে আরও যে ২০ লাখ ডোজ এসেছে, সেটির নথিপত্র জমা হলে আমরা লট রিলিজের সার্টিফিকেট ইস্যু করে দেব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০