সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে আ.লীগ থেকে বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক : 

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আল সরকারকে আওয়ামী লীগ থেকে সামিয়কভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২৫ জানুয়ারি) বিকালে দলের রাজশাহী মহানগর কার্যালয়ে মহানগর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান।

তিনি জানান, নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে ওই সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মাদ আলী সরকারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এরপর তাকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করে আদেশ জারি করা হয়েছে। তিনি নগরের ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সদস্য ছিলেন।

ডাবলু সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে বাধা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়াও তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930