সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছেন এমপি শাহজাহান কামাল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মান্দারী ও চন্দ্রগঞ্জসহ বিভিন্নস্থানে সহস্রাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন সদর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামাল। বুধবার (২৭ জানুয়ারী) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ করেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাহজাহান কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সামছুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শান্তা রানী পাল, ইউপি সদস্য ওবায়দুল হক হিরন ও হামিদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয় প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি একেএম শাহজাহান কামাল বলেন, চন্দ্রগঞ্জে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল। ভবিষ্যতে তিনি দলের কর্মকান্ডের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধিসহ জনসমর্থন বাড়ানোর প্রতি তাগিদ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930