সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সাংবাদিক সম্মেলনে এমপির প্রতিনিধির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুনের প্রতিনিধি এ্যাডভোকেট আনোয়ারুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক নারী।

রোববার (৪ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ষণের এমন অভিযোগ করেন তিনি। ভুক্তভোগি নারী কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত আনোয়ারুল হক রামগতি উপজেলার চরআলগি ইউনিয়নের মৃত ছাবেদুল হকের ছেলে।
তিনি স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এরআগে শনিবার এ ঘটনায় বিচার চেয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ওই নারী।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিগত ৭ বছর থেকে প্রবাসী স্বামী আমাকে তার ঘরে নিচ্ছেন না। বিষয়টি আমি সমাধানের জন্য এমপির প্রতিনিধিকে অবগত করি। সমাধানের আশ্বাসে আনোয়ারুল হক গত বছরের ২৯মে তার লক্ষ্মীপুরের ভাড়া বাসায় আমাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে সে আমাকে ২০ লক্ষ টাকার দেনমোহরে বিয়ের আশ্বাস দেন। এভাবে তিনি গত একবছর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন।

একপর্যায়ে আনোয়ারুল হক আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930