সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আটক সু চি এখন কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক : 

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আটকরা কোথায় আছেন এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এর আগে, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিসহ তাদের দলের নেতাদের হঠাৎ আটক করা হয়। এরপর থেকে তারা কোথায় আছেন এ নিয়ে কোনো খবর প্রকাশিত হয়নি।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অং সান সু তাদের নিজ বাড়িতে বন্দি অবস্থায় আছেন। সু চির দলের একজন এমপি বলেছেন, আমাদের দুশ্চিন্তা না করতে বলা হয়েছে। তবে আমরা চিন্তিত। তাদের বাড়িতে থাকার ছবি যদি আমরা দেখতে পেতাম তাহলে স্বস্তি পেতাম।

তবে সু চির অবস্থান নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোন সুস্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।

সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নেতা অং সান সু চি জনগণকে সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। তবে আজ মঙ্গলবার পর্যন্ত কাউকে বিক্ষোভে রাস্তায় দেখা যায়নি; এই কারণে দেশটির বৃহত্তম শহর ইয়াংগুনের রাস্তায় রাস্তায় অতিরিক্ত নিরাপত্তার দেখাও মিলেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930