সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সড়ক দুর্ঘটনায় গাড়ির চালকের আসনে ঘোড়া!

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে দুর্ঘটনায় গাড়ির সামনের কাচ ভেঙে সোজা চালকের আসনে ঢুকে পড়েছে ঘোড়া। আচমকা ঘোড়ার ধাক্কায় চালকও আহত। আহত হয়েছে ঘোড়াটিও। এরপর সেই গাড়ি থেকে আহত ঘোড়াটিকে বাইরে বের করতে আনতে গলদঘর্ম স্থানীয় মানুষজন ও বনকর্মীদের।

রোববার দুপুর, গোলাপী শহর বলে খ্যাত রাজস্থানের জয়পুরে তাপমাত্রা ৪৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। বাইরে প্রচন্ড গরমের কারণে নিজের ক্লান্ত ঘোড়াটিকে জয়পুরের হাসানপুরা এলাকায় রাস্তার ধারেই একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলেন ঘোড়ারটির মালিক। সঙ্গে মুখের সামনে খাবারের একটি থলেও বেঁধে দিয়েছিলেন। এপর্যন্ত সব ঠিকই ছিল। কিছু পরেই খাবারের থলেটি কোনপ্রকারে ঘোড়াটির চোখে আটকে যায়। বিপত্তি শুরু সেখান থেকেই। এরপরই ঘোড়াটি তা ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু তা না হওয়ায় উন্মত্ত হয়ে ওঠে ঘোড়াটি।

তারপর আবার মাথার ওপরে সূর্যের প্রচণ্ড তাপ। এক সময় ঘোড়াটি ছটপট করতে করতে করতে বাঁধা খুঁটিটিকে উপড়ে ফেলে। উন্মত্ত ঘোড়াটিকে রাস্তায় দৌড়াদোড়ি করতে দেখে রাস্তা থেকে মানুষজনও প্রাণ বাঁচাতে নিরাপদে আশ্রয় নিতে থাকে। এর মধ্যেই হাসানপুরা থেকে ছুটতে ছুটতে জ্যাকব লেনে পৌঁছয় উন্মত্ত ঘোড়াটি। প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে এরপর রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা দেয় ঘোড়াটি। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটির সামনের কাঁচ (উইন্ড স্ক্রিন) ভেঙে সোজা গাড়িটির মধ্যে ঢুকে যায় ঘোড়াটি। আহত হয় ঘোড়াটি। ঘোড়ার ধাক্কায় মারাত্মকভাবে আহত হন গাড়িটির চালক পঙ্কজ যোশীও।

ঘটনার পরই আহত গাড়ির মালিক ও ঘোড়াটিকে উদ্ধারে ছুটে আসে স্থানীয়রা। পরে ঘোড়াটিকে উদ্ধার করতে আসে বন দফতরের কর্মকর্তারাও। প্রায় ১৫ মিনিট পর গাড়িটির চালক ও ঘোড়াটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর পঙ্কজ যোশীকে ছেড়ে দেওয়া হলেও আপাতত চিকিৎসাধীন রয়েছে আহত ঘোড়াটি।

পশু চিকিৎসক ড. অরবিন্দ মাথুর জানান, ‘প্রচণ্ড গরমের কারণেই ঘোড়াটি এই ধরনের আচরণ করছিল। তারপর চোখে কিছু দেখতে না পাওয়ায় আরও ক্ষিপ্ত হয়ে উঠেছিল। ঘোড়াটির সামান্য আঘাতপ্রাপ্ত হলেও তেমন গুরুতর নয়’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930