সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গণ টিকাদানে পরিবর্তন, দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর

আকাশবার্তা ডেস্ক :

করোনার গণ টিকাদান পরিকল্পনায় আবারও পরিবর্তন এসেছে। করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এরই মধ্যে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য এক মাস পরের তারিখ দেওয়া হয়েছে। সেই তারিখও পরিবর্তন হবে।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমাদের পরামর্শক কমিটি, ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন কমিটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন- সবাই মিলে পরামর্শ দিয়েছে, এটা আট সপ্তাহ পরে হলে ভালো হয়। এ কারণে দ্বিতীয় ডোজ দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপূর্ব শুরু হওয়া গণ টিকাদান কর্মসূচিতে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ গ্রহণ করতে হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা শুরুতে জানিয়েছিল, এ টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান হবে চার সপ্তাহ। পরে বলা হয়, এই ব্যবধান বাড়লে টিকার কার্যকারিতাও বাড়ে। তখন সে অনুযায়ী বাংলাদেশের গণ টিকাদান পরিকল্পনা সাজানো হয়। সেসময় বলা হয়, প্রথম চালানে পাওয়া সব টিকা দিয়ে দেওয়া হবে। প্রথম মাসে টিকা পাবে ৬০ লাখ মানুষ। পরের চালানের টিকা পেলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে ফেব্রুয়ারির শুরুতে ওই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। জানানো হয়, হাতে থাকা ৭০ লাখ ডোজের অর্ধেক প্রথম মাসে দেওয়া হবে এবং অর্ধেক সংরক্ষণ করা হবে। অর্থাৎ, প্রথম মাসে ৩৫ লাখ লোক টিকা পাবে। তাদেরকে সংরক্ষিত টিকা থেকে পরের মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এখন টিকার কার্যকারিতার সঙ্গে দুই ডোজের সময়ের পার্থক্যের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। তাই গণ টিকাদান পরিকল্পনায় আবার পরিবর্তন আনা হলো। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অধ্যাপক খুরশীদ আলম বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া, নানা ধরনের পরিবর্তন এতে হবে।

রোববার পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৬ হাজার ৩৩ জন নিয়েছেন টিকা। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজের জন্য এক মাস পর সময় দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে কী হবে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‌তাদের সবাইকে পরবর্তী সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০