সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লন্ডনে হামলাকারীদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন ব্রিজ ও নিকটবর্তী বরো মার্কেটে তিন হামলাকারীর দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পাকিস্তান বংশোদ্ভূত। গত শনিবার রাত ১০টার দিকে লন্ডনে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীদের গাড়িচাপা ও ছুরির আঘাতে নিহত হন সাতজন। আহত হন কমপক্ষে ৪৮ জন। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী।পুলিশ জানায়, তারা দুই হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পেরেছে। তাদের একজনের নাম খুরাম বাট (২৭)। সে পাকিস্তান বংশোদ্ভূত। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই৫-এর কাছে পরিচিত মুখ ছিল খুরাম। তবে সে এ হামলা করতে পারে, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।অপর একজন হামলাকারীর নাম রশিদ রেদওয়ান (৩০) বলে জানিয়েছে পুলিশ। সে মরক্কো-লিবীয় বংশোদ্ভূত বলে দাবি করা হচ্ছে। খুরাম ও রশিদ দুজনই লন্ডনের বার্কিংহ্যাম এলাকার বাসিন্দা।এদিকে সেদিনের হামলার জের ধরে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাত নারী ও পাঁচ পুরুষ রয়েছে।

শনিবার মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।

ব্রিজে পথচারীদের চাপা দেওয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930