শনিবার ২৭শে জুন, ২০২৬ ইং ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

একুশে পদক বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট ব্যক্তির মাঝে শনিবার (২০ ফেব্রুয়ারি) দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২১ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। তার পক্ষ থেকে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর) ভাষা আন্দোলনে তাদের পালন করা ভূমিকার জন্য পদক পেয়েছেন।

বেগম পাপিয়া সারোয়ার সংগীতে, রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা অভিনয়ে, আহমেদ ইকবাল হায়দার নাটকে এবং সৈয়দ সালাউদ্দিন জাকী চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন।

ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তিতে, পাভেল রহমান আলোকচিত্রে এবং গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) মুক্তিযুদ্ধে রাখা অবদানের স্বীকৃতি পেয়েছেন।

অজয় দাশগুপ্ত সাংবাদিকতায়, অধ্যাপক ড. সমীর কুমার সাহা গবেষণায়, মাহফুজা খানম শিক্ষায়, ড. মির্জা আব্দুল জলিল অর্থনীতিতে ও অধ্যাপক কাজী কামরুজ্জামান সমাজসেবায় পদক পেয়েছেন।

কাজী রোজী, বুলুবুল চৌধুরী ও গোলাম মুরশিদ ভাষা ও সাহিত্যে নিজেদের অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন।

তারা প্রত্যেকে একটি স্বর্ণপদক, সনদ ও দুই লাখ টাকার চেক লাভ করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পদক বিজয়ীদের ওপর মানপত্র পাঠ এবং অনুষ্ঠান পরিচালনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০