শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলনগরে উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি আবদুল্লাহর সংবাদ সম্মেলন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন গত সাড়ে তিন বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৬জুন) দুপুরে কমলনগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি আবদুল্লাহ বলেন, মেঘনা নদীর ভাঙন রোধে প্রথম পর্যায়ে রামগতিতে সাড়ে ৪ কিলোমিটার ও কমলনগরে ১ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে জানান তিনি।

এছাড়াও রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ, খাস জমি বিতরণসহ ব্যাপক উন্নয়ন ও আইন-শৃঙ্খলার উন্নতির কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন বিএনপি জামায়াত জোটের আমলে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে কোনো ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রামগতি ও কমলনগরেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।

গত মে’ মাসের শেষ সপ্তাহে জাতীয় ও স্থানীয় পত্রিকায় এমপি আবদুল্লাহর বিরুদ্ধে টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রকাশিত সংবাদগুলো সত্য নয়। ২০০০ সাল থেকে রামগতি ও কমলনগরে মানুষের সেবায় কাজ করে আসছি। আগামীতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবো।

এ সময় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক ও রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, রামগতি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ফয়সল আহমেদ রতন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী, রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, আহসান উল্লাহ হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিপ্লব প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১