সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

স্বামীর বাড়িতে না গিয়ে প্রেমিকের বাড়ি গেলো নববধূ!

আকাশবার্তা ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে তমা খাতুন (১৮) নামে এক তরুণী বিয়ের দাবীতে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। তমা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের নওশের আলীর কন্যা।জানাগেছে, ইতিপূর্বে তার বিয়ে হয়েছে। তমা খাতুন তার প্রথম স্বামীর বাড়িতে না গিয়ে প্রেমিক জহুরুলের বাড়িতে বিয়ের দাবী নিয়ে ওঠেছে। এ নিয়ে গ্রামে এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে স্থানীয় মাতব্বররা মেয়েটিকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জহুরুলের পিতা শরীফুল ইসলাম জানান, দুই দিন ধরে আমার ছেলে বাড়িতে নেই। অথচ মেয়েটি হঠাৎ করেই আমার বাড়িতে এসে উঠেছে।

তিনি জানান, যদি আমার ছেলে তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে পরিবারিক ভাবে আমরা মেনে নেব।

গ্রামবাসি সূত্রে জানা যায়, মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের শরীফুল ইসলামের ছেলে জহুরুল ইসলামের সাথে তমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তমা বেশ কয়েকবার জহুরুলকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জহুরুল নানা অজুহাতে বিয়ের বিষয়টি এগিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ফতেপুর ইউপি সদস্য জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি মিমাংশার চেষ্টা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930