সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে যা বললেন আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের উপায় খুঁজছে সরকার।

এর আগে, কারাবন্দি থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় মারা যান লেখক মুশতাক আহমেদ। মূলত তার মৃত্যুর পর থেকেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ওঠে।

সেই দাবির প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী এখনও আমাকে কিছু বলেননি। এ বিষয়ে আমরা আলোচনা করছি। এ আইনের যে অপব্যবহার ও দুর্ব্যবহার হচ্ছে, সেটা বন্ধে আরও কিছু করা যায় কি-না সে ব্যাপারে ইউনাইটেড ন্যাশনস, হিউম্যান রাইটস কাউন্সিলের সঙ্গে আমি একবার বৈঠক করেছি। আমাদের আইনটি আন্তর্জাতিক মানের সঙ্গে মিলে কি-না সেটা দেখার জন্য আমি আবারও বসবো।

তিনি বলেন, আমরা এটা বিবেচনা তো করবোই। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেশের জন্য খুবই প্রয়োজন।

এসময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এই মামলার পুনর্বিবেচনা নয়; এটার যে অপব্যবহার, মিস ইউজ অ্যান্ড অ্যাবিউজ হচ্ছে, সেটা রোধ করার জন্য বিদ্যমান আইনে কোনো সুযোগ আছে কি-না সেটা দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930