সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চরচামিতা এলাকার আঞ্চলিক মহাসড়কে সর্দার বাড়ির সামনে একটি পিকআপ ভ্যান খালে পড়ে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে জান্নাত (১১) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সড়কের পাশে খাল পাড়ে রোপণ করা সবজি গাছে রাহেলা পানি দিচ্ছিল। আসার সময় মেয়ে জান্নাত তার সাথে আসে৷ তাদের দেখে মাছুমও আসে। ঘটনার সময় লক্ষ্মীপুরগামী পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাহেলাসহ শিশুদের গায়ের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত।

পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাহেলা মারা যায়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930