সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মার্চে ঢাকায় আসছেন ‘তারা’

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে চলতি মার্চে ঢাকা সফরে আসছেন দক্ষিণ এশিয়ার ৩ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

তারা হলেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসছেন।

সূত্র জানিয়েছে, তারা মার্চের ১৭ থেকে ২৬ তারিখের মধ্যে ঢাকা সফর করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ ও ২৭ মার্চ ঢাকা সফর করবেন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ২৬ মার্চের আগেই ঢাকা সফরের কথা রয়েছে। দক্ষিণ এশিয়ার এ তিন রাষ্ট্রপ্রধানের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে কূটনৈতিক সূত্রে জানা গেছে, তুরস্ক এবং হাঙ্গেরির রাষ্ট্রপ্রধানও এই মার্চে ঢাকা সফরে আসতে পারে। তবে করোনা সংক্রান্ত কারণে তাদের সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এছাড়া দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সূত্র বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয় চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঝটিকা সফরে ঢাকা আসছেন। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে। এতে দুই দেশের সব বিষয় নিয়ে পর্যলোচনা করা হবে। এই বৈঠকে নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে কোন কোন খাতে আরো অগ্রগতি হবে, তাও চূড়ান্ত করা হবে।

ঢাকার কূটনীতিকেরা চাচ্ছেন, ভারতের শীর্ষ প্রধানের ঢাকা সফরে কমপক্ষে ছয়টি বিষয়ে সমাঝোতা স্মারক বা চুক্তি করতে; যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কুশিয়ারা নদীতে পানি উন্নয়ন অধিক গুরুত্ব পাবে। এছাড়া বাণিজ্য, বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে স্থল যান চলাচল, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, সমুদ্র-সম্পদ প্রাধান্য পাবে।

অন্যদিকে মালদ্বীপের রাষ্ট্রপতির সফরে মৎস্য খাতের সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে সমাঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০