সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আগামী নির্বাচনে বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হয়ে সরকার গঠনে হ্যাট্রিক করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এছাড়া ওই নির্বাচনে বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে।

বুধবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামায় এবং হাওর ও দক্ষিণ উপকূলের দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে না দাঁড়ানোয় জনগণের আস্থা হারিয়েছে বিএনপি। এ কারণেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয় এবং বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে।’

এর আগে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930